1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ২০ হাজার ডিমসহ পিকআপ ভ্যান ছিনতাই - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

সোনারগাঁয়ে ২০ হাজার ডিমসহ পিকআপ ভ্যান ছিনতাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁ উপজেলায় ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২৩ মে) রাতে এই ঘটনা ঘটে।

পরে শুক্রবার (২৪ মে) রাতে এই ঘটনায় ডিম ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলমের ছোট ভাই বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ডিম ও গাড়ির মালিক মোঃ জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমার মালিকাধীন টাটা এইচ পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে রওনা করে। সোনারগাঁ উপজেলার পরাপরদি-তালতলা বাজারের মাঝামাঝি আসলে পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি মাহিন্দ্রা বোলার পিক-আপ ভ্যান গাড়ির গতিরোধ করে ড্রাইভার হুমায়ুন ও হেলপার সিরাজকে কারেন্টের তার খাম্বার সাথে বেঁধে মারধর করে ডিম বোঝাই ভ্যানটি নিয়ে চলে যায়।

জাহাঙ্গীর আলম বলেন, পিক-আপ ভ্যানটিতে করে প্রায় দুই লক্ষ আট হাজার টাকা মূল্যের ২০ হাজার ডিম নিয়ে সোনারগাঁয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওয়ানা হন।

সোনারগাঁ থানাধীন তালতলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট