1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে কালাম, আড়াইহাজারে স্বপন ও রূপগঞ্জ হাবিবুর বিজয়ী - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

সোনারগাঁয়ে কালাম, আড়াইহাজারে স্বপন ও রূপগঞ্জ হাবিবুর বিজয়ী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম স্বপন ও সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন৷

মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি এ ফলাফল ঘোষণা করেন৷

রূপগঞ্জে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান ১ লাখ ১৮ হাজার ৬৪১ ভোট পেয়েছেন৷ তার বিপরীতে আবু হোসেন ভূঞা (রানু) পেয়েছেন ২১ হাজার ২৫৪ ভোট৷

আড়াইহাজারে ঘোড়া প্রতীকে মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল মিয়া দোয়াত-কলম প্রতীকে য়েছেন ১৩ হাজার ১৩২ ভোট৷

সোনারগাঁয়ে ১৪২ কেন্দ্রের ফলাফলে বিজয়ী ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম। কালাম পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট।

রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন ছিলেন। তারা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঞা (আনারস) ও হাবিবুর রহমান (দোয়াত-কলম)। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

আড়াইহাজার উপজেলায় প্রতিদ্বন্দ্বীতা করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত-কলম), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)।

এ উপজেলাও ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিদা মোশারফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন চারজন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম)।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবুল ফয়েজ শিপন (চশমা), এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল), মাছুম চৌধুরী (তালা) ও আজিজুল ইসলাম (মাইক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ফরিদা পারভীন (ফুটবল) ও মাহমুদা আক্তার (হাঁস)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট