1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাস কারাদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ায় যুবকের ৬ মাস কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার সোনারগাঁয়ে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় আবু হানিফ (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ মে) বারদী ইউনিয়নের দরলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্ত আবু হানিফ সোনারগাঁয়ের কবির হোসেনের ছেলে। তিনি প্রবাসী জুয়েলের ভোট দিতে এসে ধরা পড়েন।

জানা গেছে, তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য মাহফুজুর রহমান কালামের প্রতীক ঘোড়া মার্কায় জালভোট দিতে গিয়েছিলেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট