1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ

ফতুল্লায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার ফতুল্লায় আব্দুল রাজ্জাক হত্যার প্রধান আসামি মাসুম মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে, গত বছরের ১৪ ডিসেম্বর ধার নেওয়া পাঁচ হাজার টাকা ফেরত চাওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে রাজ্জাককে ছুরিকাঘাত করে হত্যা করে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যান মাসুম।

এ ঘটনায় রাজ্জাকের ছেলে আকাশ বাদী হয়ে ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাসুম রাজ্জাককে হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট