1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আদালত থেকে আসামী পলায়ন সাইবোর্ডে ফের গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

আদালত থেকে আসামী পলায়ন সাইবোর্ডে ফের গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাদক সেবন করে মাদকের টাকার জন্য নিজের মাকে মারধর করতো রাজু ওরফে রনি। তার অত্যাচার সহ্য করতে না পেরে আদালতের দারস্থ হয় মা পারভিন বেগম। মামলার পরে কোর্টে উপস্থিত না হওয়ায়, বিজ্ঞ আদালত রাজুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে। কিন্তু পরবর্তীতে কোর্টে মানসিক রোগী প্রমান হওয়ায় কোর্ট তাকে মামলা থেকে খারিজ করে দেয়। খারিজ হওয়ার খুশিতে আইনী কার্যক্রম সম্পন্ন না করেই বিজ্ঞ আদালতের এজলাশ থেকে দৌড়ে পালিয়ে যায় রাজু ওরফে রনির।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় রাজু ওরফে রনি। এ ঘটনায় নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) ও কোর্ট পুলিশের সমন্বয়ে তাকে, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আটক করে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান।

অভিযুক্ত রাজু ওরফে রনি (২৭) বন্দর উপজেলার মো. মোতালেব মিয়ার ছেলে। মাদক সেবন করে মাকে মারধর দায়ে গত বছরের ১১ জুলাই, তার মা বাদী হয়ে নারায়ণগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেন। (ধারা-৩২৩, ৩৮০, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা হয়)

কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান জানায়, অভিযুক্ত রাজু উরফে রনি (২৭) মানসিক সমস্যা থাকায় বিজ্ঞ আদালত আজকে তাকে মামলা থেকে খারিজ করে দেয়। সেই সময় আদালত থেকে সে পালিয়ে যায়। এ সময় ডিবি পুলিশ ও কোর্ট পুলিশের অভিযান করে তাকে আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে অদিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা লাইভ নারায়ণগঞ্জকে বলেন, মাদক সেবন করে নিজের বাবা মাকে মারধর করার ঘটনার মামলায় হয় আসামীর বিরুদ্ধে। পরে ওয়ারেন্টের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। তবে আজ আদালত থেকে আসামী পালিয়ে যায়। পরে পুলিশ তাকে আবার আটক করে কারাগারে প্রেরণে করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট