1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চেয়ারম্যান প্রার্থী মাকসুদের জিওধরা ও বিবিজোড়া উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

বন্দরে চেয়ারম্যান প্রার্থী মাকসুদের জিওধরা ও বিবিজোড়া উঠান বৈঠক অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ হাজী আলতা প্রধানের বাড়ী সংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জিওধরা পঞ্চায়েত কমিটির উপদেষ্টা হাজী আলতাফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন, সেবা প্রদানের মন মানসিকতা নিয়ে নির্বাচন অংশগ্রহণ করছি। আপনার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে দিব।
না’গঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা সজিব হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন জিওধরা সমাজ কল্যাণ সংগঠের সম্পাদক আতাউর রহমান প্রধান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রধান, সিনিঃ সহ সভাপতি মোঃ মানিক প্রধান, নুর জামে মসজিদের সহ সভাপতি জিলু, সমাজ সেবক ফয়েজ হোসেন ও মোঃ মোবারক হোসেন প্রমূখ।
এ ছাড়া ও একই ইউনিয়নের পূর্ব ১ নং নয়ানগর ও বন্দর ইউনিয়নের বিবি জড়ো এলাকায় পৃথক ২টি উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উঠান বৈঠকগুলোতে প্রচুর লোকার সমাগম ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট