1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে রাস্তা সংস্কার কাজে সহযোগিতার কথা বলে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট থেকে ২ লাখ টাকা দাবি করে ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজার মোঃ ফিরোজ হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩১(২)২৪ ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড – ১৮৬০। এর আগে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় বন্দর থানার কলাবাগ চৌধুরীবাড়ী ব্রীজের পূর্ব পাশ্বে টাকা নেওয়ার ঘটনাটি ঘটে।
জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি মৌচাক এলাকার এসকেন্দার হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার মুকুল দীর্ঘদিন ধরে এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মে ম্যানাজারের দায়িত্ব পালন করে আসছে। বন্দরে চলমান উন্নয়ন কাজের বন্দর কলাবাগ টু চৌধুরী বাড়ি কলাগাছিয়া রাস্তার সংস্কার কাজ পায় উল্লেখিত প্রতিষ্ঠানটি। এ সুবাধে গত ১৯ ফেব্রুয়ারি অজ্ঞাত নামা ব্যক্তি ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারের মোবাইল থেকে ম্যানেজারের মোবাইলে ফোন করে আজমীর ওসমান পরিচয় দিয়ে কাজে সহযোগিতার নামে ২ লাখ টাকা দাবি করে। পরবর্তী ২১ ফেব্রুয়ারি উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে বলে বন্দর কলাবাগ আসিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞত ব্যক্তির নিকট ১লাখ টাকা দেওয়ার জন্য। পরে ওই দিন দুপুর সোয়া ২টা প্রতিষ্ঠানটি ম্যানেজার ফিরোজ হাওলাদার মুকুল ব্রীজের সামনে দাড়িয়ে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নিকট ১ লাখ টাকা দিয়ে চলে আসে। পরবর্তীতে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় উক্ত অজ্ঞতানামা ব্যক্তি ম্যানেজারের মোবাইলে ফোন করে বিকাশ নাম্বার ০১৬২৯৮৯২০৪৪ পাঠিয়ে আরো ১ লাখ টাকা দাবি করে। বিষয়টি ম্যানেজার প্রতিষ্ঠানের সিওকে অবগত করার পর অজ্ঞাত ব্যক্তির ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট