1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মাই টিভির নামে প্রতারণার অভিযোগে বিলকিস জাহান গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

মাই টিভির নামে প্রতারণার অভিযোগে বিলকিস জাহান গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ভি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের জনপ্রিয় চ্যানেল মাই টিভির নামে প্রতারণার অভিযোগে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামী বিলকিস জাহানকে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়। তিনি দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়িয়ে পালিয়েছিলেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাতে কেরানীগঞ্জ থানার কলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বিলকিস জাহান মাই টিভির নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিল। সম্প্রতি তিনি মাই টিভির নামে অবৈধ ওয়েবসাইট খুলে সাংবাদিক নিয়োগের বাণিজ্য শুরু করে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তিনি দেশে বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ভি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের মাই টিভির নামে বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপন করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইন কত প্রক্রিয়া চলমান রয়েছে, বিলকিস জাহানের বিরুদ্ধে শাহবাগ থানায় চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ভি এম ইন্টারন্যাশনাল লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান মাই টিভি কর্তৃপক্ষ দুটিমামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতারি পরয়ানা জারি করে বিজ্ঞ ঢাকা জেলা জজ আদালত। সেই মামলার ওয়ারেন্টের বলেই কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফতেহনগর কলাটিয়া থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।
এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান, ওয়ারেন্টের অভিযোগে আমাদের একটি চৌকসটিম কেরানীগঞ্জ থানার ফতেহনগর কলাটিয়া থেকে বিলকিস জাহানকে গ্রেফতার করেছে রোববার তাকে আদালতে প্রেরণ করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট