1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২ সাঁজাপ্রাপ্তসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার ৯-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বন্দরে ২ সাঁজাপ্রাপ্তসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেফতার ৯-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৯ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে চট্টগ্রাম জেলার মাদক মামলার সাঁজাপ্রাপ্ত আসামী মো: সোহান ওরফে শাওন (২৫) বন্দর থানার নোয়াদ্দা এলাকার মৃত সামছুদ্দিন ওরফে সামছুল হক মিয়ার ছেলে সাঁজাপ্রাপ্ত আসামী রাজু আহাম্মেদ (৪৩),বন্দর ফুলহর এলাকার শামীম মিয়ার স্ত্রী নারী ও শিশু মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শায়লা (২৫) একই এলাকার মৃত ছবির উদ্দিন বেপারী ছেলে একই মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শরাফত আলী (৫৮) ও তার ছেলে ইয়াসিন (১৮) বন্দর থানার বালিগাও এলাকার মিয়াজউদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বিল্লাল হোসেন (৩৬) চাপাতলী এলাকার মৃত মুকুল হোসেনের ছেলে আইয়ুব আলী ( ৫৫)ও তার ছেলে সাহেল (৩২) দড়ি সোনাকান্দা এলাকার মৃত জামাল সরদারের ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইমন (২২)। গ্রেফতারকৃতদের বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই সাইফুল আলম পাটোয়ারী,আব্দুল বারেক হাওলাদার, এসআই সাহিদুল ও এএসআই লাভলুসহ সঙ্গী ফোর্স থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট