1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পটল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পটল গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে ৬৮ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোক্তার হোসেন পটল (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন পটল বন্দর থানার রামনগর এলাকার মৃত লাল মিয়ার ছেলে। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরন করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার রামনগর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার এসআই সাইফুল পাটোয়ারী বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১১ (২)২৪। থানা সূত্রে জানাগেছে, ধৃত মাদক ব্যবসায়ী মোক্তার হোসেন পটল দীর্ঘ দিন ধরে রামনগর, সোনাচড়াসহ এর আশেপাশে এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৮ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও ধৃতের বিরুদ্ধে বন্দর থানায় আরো একটি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে জানাগেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট