1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অপহরণের ঘটনার ৭ দিন পর বন্দরে স্কুল ছাত্রী অনিকা উদ্ধার অপহরনকারি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

অপহরণের ঘটনার ৭ দিন পর বন্দরে স্কুল ছাত্রী অনিকা উদ্ধার অপহরনকারি গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি; অপহরণ ঘটনার ৭ দিন পর বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী আনিকা (১৪)কে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। সে সাথে পুলিশ অপহরন ঘটনায় জড়িত থাকার অপরাধে শামীম হোসেন (২৩) নামে এক অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপহৃতা স্কুলছাত্রী আনিকা বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর এলাকার জালিস মাহমুদ প্রকাশ ওরফে আকাশ মিয়ার মেয়ে। গ্রেফতারকৃত অপহরণকারি শামীম হোসেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিন দলগ্রাম এলাকার এমদাদুল হক মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর থানার একরামপুর এলাকার জনৈক আক্তার মিয়ার ভাড়াটিয়া বলে জানাগেছে। গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অপহরনকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় অপহৃতা স্কুল ছাত্রী মা মালা বেগম বাদী হয়ে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেলে অপহরনকারী শামীম হোসেন ও তার পিতা এমদাদুল হক এবং তার মা বুলবুলি বেগমের নাম উল্লেখ্য করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩(২)২৪। পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরিক্ষা পর শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছে। এ ছাড়াও গ্রেফতারকৃত অপহরণকারী শামীম হোসেন একই দিনে দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত ২৬ জানুয়ারী দুপুর ১টায় বন্দর থানার কবিলেরমোড় জনৈক সুফিয়ানের বাংলো বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে ওই স্কুল ছাত্রী অপহরণের ঘটনাটি ঘটে।
জানাগেছে, বন্দর থানার একরামপুর এলাকার আক্তার হোসেন মিয়ার ভাড়াটিয়া জালিস মাহমুদ প্রকাশ ওরফে আকাশ মিয়ার মেয়ে আনিকা (১৪) বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে ১০ম শ্রেণীতে লেখাপড়া করে আসছিল। বাদিনী মেয়ে স্কুলে যাওয়া আসার সময় বিবাদী শামীম হোসেন গত ৬/৭ মাস ধরে বিভিন্ন ভাবে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
বিবাদী শামীমের কুপ্রস্তাবে স্কুল ছাত্রী রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে বিবাদী উল্লেখিত স্কুল ছাত্রীকে ক্ষতি করবে বলে হুমকি দিয়ে আসছিল। ভূক্তভোগী স্কুল ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে উত্যক্ত বিষয়টি বখাটে শামীমের পিতা মাতাকে অবগত করে। এর ধারাবাহিকতায় গত ২৬ জানুয়ারী দুপুর ১টায় স্কুল ছাত্রী আনিকা তার নিজ বাড়ি থেকে তার খালাত বোনের বাড়িতে যাওয়ার পথে জনৈক সুফিয়ান বাংলো বাড়ি সামনে আসলে ওই সময় শামীম হোসেন ও তার পিতা এমদাদুল ও তার মা বুলবুলি বেগমসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী স্কুল ছাত্রী ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে টানা হেচড়া করে জোর পূর্বক ভাবে অপহরণ করে নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট