1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বড় ভাই বলে সম্বন্ধন না করার জের বন্দরে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র অভি জখম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বড় ভাই বলে সম্বন্ধন না করার জের বন্দরে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র অভি জখম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি; বন্দরে বড় ভাই বলে সম্বন্ধন না করার জের ধরে অভি (২০) নামে এক কলেজ ছাত্রকে বেদম ভাবে পিটিয়ে আপহরণের ব্যার্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে বখাটে সন্ত্রাসী মুহিত, শান্ত ও বায়েজিদের বিরুদ্ধে। সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্র অভি বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে। সে সরকারি কদম রসুল বিশ্ববিদ্যালয়ের এইচ,এস,সি ১ম বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত ৩ হামলাকারিসহ আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ১টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের সরকারি কদম রসুল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে অভি সরকারি কদম রসুল বিশ্ববিদ্যালয়ের এইচ,এস,সি ১ম বর্ষের শিক্ষার্থী। সে সাথে সোনাকান্দা স্কুলরোড এলাকার কুদরত মিয়ার ছেলে মুহিত কলেজ ছাত্র অভি পূর্ব পরিচিত। গত মঙ্গলবার দুপুর ১টায় কলেজ ছাত্র অভি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হওয়ার সময় বখাটে মুহিতকে বড় ভাই বলে সম্বন্ধন না করায় বখাটে মহিত ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্র অভি গালমন্দ করে। এ ঘটনায় কলেজ ছাত্র অভি গালমন্দ করতে বাধা নিষেধ করলে ওই সময় একই এলাকার লুৎফর মিয়ার ছেলে শান্ত ও দড়ি-সোনাকান্দা এলাকার বায়েজিদ ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে কলেজ ছাত্র অভিকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে ১টি এনড্রয়েট মোবাইল সেট ও নগদ ৪’শ টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়াও সন্ত্রাসী মুহিত, শান্ত ও বায়েজিদসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী আহত কলেজ ছাত্রকে হত্যার উদ্দেশ্যে টেনে হেচড়া করে মোটর সাইকেলে তুলে নিয়ে অপহরণের চেষ্টা চালালে আহতের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট