বন্দর প্রতিনিধি; বন্দরে বড় ভাই বলে সম্বন্ধন না করার জের ধরে অভি (২০) নামে এক কলেজ ছাত্রকে বেদম ভাবে পিটিয়ে আপহরণের ব্যার্থ চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে বখাটে সন্ত্রাসী মুহিত, শান্ত ও বায়েজিদের বিরুদ্ধে। সন্ত্রাসী হামলায় আহত কলেজ ছাত্র অভি বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে। সে সরকারি কদম রসুল বিশ্ববিদ্যালয়ের এইচ,এস,সি ১ম বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত কলেজ ছাত্রের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারী) দুপুরে উল্লেখিত ৩ হামলাকারিসহ আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত মঙ্গলবার (৩০ জানুয়ারী) দুপুর ১টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের সরকারি কদম রসুল বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে অভি সরকারি কদম রসুল বিশ্ববিদ্যালয়ের এইচ,এস,সি ১ম বর্ষের শিক্ষার্থী। সে সাথে সোনাকান্দা স্কুলরোড এলাকার কুদরত মিয়ার ছেলে মুহিত কলেজ ছাত্র অভি পূর্ব পরিচিত। গত মঙ্গলবার দুপুর ১টায় কলেজ ছাত্র অভি পরীক্ষা দিয়ে কলেজ থেকে বের হওয়ার সময় বখাটে মুহিতকে বড় ভাই বলে সম্বন্ধন না করায় বখাটে মহিত ক্ষিপ্ত হয়ে কলেজ ছাত্র অভি গালমন্দ করে। এ ঘটনায় কলেজ ছাত্র অভি গালমন্দ করতে বাধা নিষেধ করলে ওই সময় একই এলাকার লুৎফর মিয়ার ছেলে শান্ত ও দড়ি-সোনাকান্দা এলাকার বায়েজিদ ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা দিয়ে কলেজ ছাত্র অভিকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে ১টি এনড্রয়েট মোবাইল সেট ও নগদ ৪'শ টাকা ছিনিয়ে নেয়। এ ছাড়াও সন্ত্রাসী মুহিত, শান্ত ও বায়েজিদসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী আহত কলেজ ছাত্রকে হত্যার উদ্দেশ্যে টেনে হেচড়া করে মোটর সাইকেলে তুলে নিয়ে অপহরণের চেষ্টা চালালে আহতের চিৎকারের শব্দ পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত