1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের শুরা অধিবেশন অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের শুরা অধিবেশন অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের মজলিশে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় আই এ বি মহানগর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি মুফতী হাবিবউল্লাহ হাবিব ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফারুক হাওলাদার।
এতে কোরআন তেলওয়াত করেন নগর প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সম্পাদক মাওলানা ওমর ফারুক।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাওলানা হাছান ইমাম মুন্সি। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন নারায়ণগন্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইসমাইল হোসেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগন্জ এর প্রবীণ মুরুব্বি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নারায়ণগন্জ জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হোসেন কাজল মাস্টার সাহেব।
প্রধান অতিথি বলেন, অবৈধভাবে দেশের ক্ষমতা দখল করার পরপরই একের পর এক অস্থিতিশীল পরিবের তৈরি হচ্ছে। ট্রান্সজেন্ডার নিয়ে পাঠ্যপুস্তকে কোমলমতি শিশুদের মগজ ধোলায় করা সহ আগামী জেনারেশনকে মূর্খ বানানোর পাঁয়তারা চলছে।

প্রধান বক্তা বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহাল করতে হবে। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ বাতিল করতে হবে। তিনি সঠিক বিষয়ে গণসচেতনা বৃদ্ধি করতে সময়পোযোগী বক্তব্য রেখেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট