1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দালাল দেখলেই আইনের আওতায় আনার নির্দেশ ডিসি মাহমুদুল হকের-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান

দালাল দেখলেই আইনের আওতায় আনার নির্দেশ ডিসি মাহমুদুল হকের-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের প্রতি নির্দেশে দিযে জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হক বলেন, অনেক সেবা গ্রহীতা অনলাইন সেবা সম্পর্কে না জানার কারণে দালালদের খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্থ হন। এখানে যদি কোন দালালদের দেখা যায় তাহলে তাদের সরাসরি আইনের আওতায় নিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলা ভূমি অফিসে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৩৩টি নামজারির গণশুনানী করা হয়।

এসময় তিনি আরও বলেন, ভূমি অফিস গুলোতে সেবা পেতে প্রতিদিনই অনেক মানুষ আসেন। তাই আমরা এ সকল সেবা সহজ করতে চাই। সেবা গ্রহীতারা যেন কোনভাবে হয়রানীর শিকার না হন সেজন্য আমি প্রায় সময়ই গণশুনানী করি। এখন সেবা প্রার্থীরা ভূমি অফিসে না এসেও নগদ ও বিকাশের মাধ্যমে অনলাইনে টাকা জমা দিতে পারছে। তিনি আরো বলেন, গণশুনানীর মূল লক্ষ্য হলো জনগণের সাথে সংযোগ বৃদ্ধি করা এবং এসব ভূমি অফিসে সরকারী যেসব সুযোগ সুবিধা প্রদান করা হয় তা তাদেরকে জানিয়ে দেয়া। যাতে করে তারা সহজে সরকারী সেবাগুলো গ্রহণ করতে পারে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তানজিমা আঞ্জুম সোহানিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম, সদর সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) লাইলাতুল হোসেন ও ফতুল্লা সার্কেলের মো. সাজ্জাদ হোসেন ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের তানজিমা আঞ্জুম সোহানিয়াসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট