1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় ১৯ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের আইলপাড়ায় ১৯ তম তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আইলপাড়া, নতুন আইলপাড়া, উত্তর হাজীগঞ্জ ও দোকান কমিটির যুব সমাজের উদ্যোগে ১৯তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের আইলপাড়া ভোকেশনাল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফের বর্তমান গাদ্দিনাশীন পীর আল্লামা মুফ্তী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী।

এছাড়াও আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, জৈনপুরী। আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়েদ উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী, জৈনপুরী এবং পীর হুজুরের বড় সাহেবজাদা সাইয়্যেদ মোহাম্মদ মোস্তফা আহমাদ আমিন আকিব আব্বাসী মাহফিলে উপস্থিত ছিলেন।

এ তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লার আল আরাবিয়া মাদ্রাসার সু-মধুর কণ্ঠস্বর খ্যাত মাওলানা মুফতি সাজিদুল বারী আসকালানী সহ অন্যান্য বক্তারাও ওয়াজ নছিয়ত করেন।

এসময় রমজান মাসের গুরুত্বসহ ইসলামিক জীবন ব্যবস্থা পরিচালনা করার নানা দিক বিষয় নিয়ে বক্তৃতারা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এছাড়াও মাহফিল কমিটির মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ বাবুল, মোঃ হযরত, মোঃ জামান শেখ, মোঃ স্বপন, মোঃ নজরুল ও মোঃ হিমেল সহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ীক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট