1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ধর্ষন মামলা দায়েরের ৩৬ ঘন্টায় চট্রগ্রাম থেকে ধর্ষক প্রেমিক আহাদ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

বন্দরে ধর্ষন মামলা দায়েরের ৩৬ ঘন্টায় চট্রগ্রাম থেকে ধর্ষক প্রেমিক আহাদ গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতী নারীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়েরের ৩৬ ঘন্টা ব্যবধানে পুলিশ লম্পট প্রেমিক আব্দুল আহাদ চৌধুরী (৪২)কে চট্র্রগ্রাম থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে বুধবার (১০ জানুয়ারী) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে । গ্রেফতারকৃত লম্পট ধর্ষক আব্দুল আহাদ চৌধুরী সুদূর চট্রগ্রাম জেলার লোহাগারা থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে। এর আগে বুধবার (১০ জানুয়ারী) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পাকুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয় ।যার মামলা নং ৩(১)২৪। এর আগে গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বন্দর আমিন আবাসিক এলাকাস্থ টি আর জাহানের ভাড়াটিয়া বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষনের ঘটনার ২৯ দিন পর গত সোমবার (৮ জানুয়ারী) রাতে লম্পট প্রেমিককে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার আমিন আবাসিক এলাকার টিআর জাহানের ভাড়াটিয়া ২৫ বছরের এক যুবতী সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চট্রগ্রাম জেলার লোহাগাড়ায় থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে মোঃ আব্দুল আহাদ চৌধুরী। সে সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আব্দুল আহাদ চৌধুরী বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে উল্লেখিত নারী সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিকেল ৫টায় ১নং বিবাদী মোঃ আব্দুল আহাদ চৌধুরী উল্লেখিত যুবতী নারী ভাড়াটিয়া বাড়িতে আসে। পরে একই তারিখে সন্ধ্যা ৭টায় যুবতী নারীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তিতে ভূক্তভোগী নারী বিয়ে জন্য চাপসৃষ্টি করলে ওই সময় লম্ট ধর্ষক কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই ফয়েজ গণমাধ্যমেকে জানায়, ধর্ষন মামলা দায়েরের ৩৬ ঘন্টার ব্যবধানে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পাকুনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক আব্দুল আহাদ চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে ধৃতেক উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট