1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যুবতী ধর্ষনের ঘটনার ২৯ দিন পর থানায় মামলা ধর্ষক পলাতক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান

বন্দরে যুবতী ধর্ষনের ঘটনার ২৯ দিন পর থানায় মামলা ধর্ষক পলাতক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৫ বছরের এক নারীকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ভাবে ধর্ষনের ঘটনার ২৯ দিন পর অবশেষে লম্পট আব্দুল আহাদ চৌধূরী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। গত সোমবার (৮ জানুয়ারী) রাতে ভূক্তভোগী নারী বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ৩(১)২৪। লম্পট মো: আব্দুল আহাদ চৌধুরী সুদূর চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে। এর আগে গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায় বন্দর আমিন আবাসিক এলাকাস্থ টি আর জাহানের ভাড়াটিয়া বাড়িতে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। মামলা দায়েরের পর পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। ধর্ষনের ঘটনার পর থেকে লম্পট ধর্ষক পলাতক রয়েছে।
মামলার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার আমিন আবাসিক এলাকার টিআর জাহানের ভাড়াটিয়া ২৫ বছরের এক যুবতী সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় চট্রগ্রাম জেলার লোহাগাড়ায় থানার পাদুয়া এলাকার ফরিদ আহাম্মেদ চৌধুরী ছেলে মোঃ আব্দুল আহাদ চৌধুরী। সে সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আব্দুল আহাদ চৌধুরী বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে উল্লেখিত নারী সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর বিকেল ৫টায় ১নং বিবাদী মোঃ আব্দুল আহাদ চৌধুরী উল্লেখিত যুবতী নারী ভাড়াটিয়া বাড়িতে আসে। পরে একই তারিখে সন্ধ্যা ৭টায় যুবতী নারীকে বিয়ে প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। পরবর্তিতে ভূক্তভোগী নারী বিয়ে জন্য আব্দুল আহাদ চৌধুরীকে চাপসৃষ্টি করলে লম্ট ধর্ষক কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই ফয়েজ হোসেন গণমাধ্যমকে জানায়, ধর্ষনের ঘটনার পর থেকে ধর্ষক আব্দুল আহাদ চৌধুরী পলাতক রয়েছে।তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট