1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নির্মাণাধীন ভবনের বালু তোলার সময় পা ফসকে পরে শ্রমিক ছগির আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বন্দরে নির্মাণাধীন ভবনের বালু তোলার সময় পা ফসকে পরে শ্রমিক ছগির আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: নারায়নগঞ্জ বন্দরে একটি নির্মানাধীন বহুতল ভবনে বালু তোলার সময় পা ফসকে নিচে পরে গিয়ে ছগির আহাম্মেদ ওরফে বালা সরদার (৫০) নামে এক শ্রমিক গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ১ টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বগাপট্রিস্থ প্রবাসী সাইদুল হকে ৪তলা ভবনে এ ঘটনাটি ঘটে। আহত শ্রমিক ছগির আহাম্মেদ ওরফে বালা সরদার বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে। স্থানীয়রা আহত বালু শ্রমিককে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতকে ঢামেক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বালু শ্রমিক ছগির আহাম্মেদ ওরফে বালা সরদার মঙ্গলবার দুপুর ১টায় দক্ষিণ ঘারমোড়া বগাপট্রিস্থ প্রবাসী সাইদুল হকের ৪ তলা ভবনে বালু উঠানোর সময় সিড়িঁ রলিং না থাকার কারনে হঠাৎ পা ফসকে ৪ তলা ভবন থেকে নিচে পরে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। আহতের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে আহত শ্রমিকের স্বজনরা। এ ঘটনায় বাড়িওয়ালা কিংবা তার স্বজনদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট