1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে লাঙ্গলের পক্ষে টুটাল গার্মেন্টস শ্রমিকদের ব্যতিক্রমী প্রচারনা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে লাঙ্গলের পক্ষে টুটাল গার্মেন্টস শ্রমিকদের ব্যতিক্রমী প্রচারনা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমানের পক্ষে ব্যতিক্রমী প্রচার চালিয়েছেন গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে ধামগড় ইউনিয়নের কামতাল এলাকায় এ প্রচারণায় অংশ নেন টোটাল ফ্যাশন লিমিটেডের প্রায় দুই হাজার শ্রমিক। তারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। এর আগে টোটাল ফ্যাশন প্রাঙ্গণে গার্মেন্ট শ্রমিক ভোটারদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। মত বিনিময় কালে টোটাল ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসিব মিয়া বলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান আমাদের সংগঠন বিকেএম এর সভাপতি। তিনি ব্যবসায়ীসহ বন্দরে জনসাধারণের জন্য অনেক কাজ করেছেন। তিনি নিজের অর্থ দিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেছে। নির্বাচনের সময় তার পাশে থাকাটা বেশ প্রয়োজন মনে করছি। তার জন্য কিছু করার দরকার আছে। বন্দরে অনেক নির্বাচন হয়েছে। আমি তোমাদের কখনো বলিনাই তোমাদের ভোট দিতে হবে। আজ বলছি আগামী ৭ জানুয়ারী তোমরা সকলে ভোট কেন্দ্র গিয়ে সেলিম ভাইকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উল্লেখিত প্রতিষ্ঠানের ম্যানেজার (প্রশাসন) কবিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট