1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধ বাচ্চু নিহতের ঘটনা থানায় মামলা চালক পলাতক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বন্দরে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধ বাচ্চু নিহতের ঘটনা থানায় মামলা চালক পলাতক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে সড়ক দুর্ঘটনায় ব্চ্চু (৭০) নামে এক পথচারি নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহত পথচারি ছেলে গোলাম মোস্তফা বিপ্লব বাদী হয়ে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে অজ্ঞাত চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২৯(১২)২৩। নিহত পথচারি বাচ্চু মিয়া বন্দর উপজেলার চাপাতলী এলাকার মৃত সামছুদ্দিন মিয়ার ছেলে। এর আগে গত শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগস্থ হামদার্দ ল্যাবরেটরীজের সামনে এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার পর থেকে ঘাতক বাস চালক পলাতক রয়েছে। র্দূঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রো ব ১১-৯০৩৩ নাম্বারে ঘাতক আসমানী পরিবহন নামে একটি বাস আটক করে। জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার চাপাতলী এলাকার বৃদ্ধ বাচ্চু মিয়া (৭০) দেওয়ানবাগস্থ হামদার্দ ল্যাবরেটরীজের সামনে রাস্তা পরাপারের সময় উল্লেখিত নাম্বারে আসমানী পরিবহন নামে একটি বাস আচমকা চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে নিহতের স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট প্রসাশনের নিকট লিখিত ভাবে আবেদন করলে মানবিক দিক বিবেচনায় করে হাইওয়ে থানা অফিসার ইনচার্জের অনুমতিক্রমে উপ- পরিদর্শক (নিঃ) আরিফ রেজা লাশ বিনা ময়না তদন্তের জন্য লাশ দাফনের অনুমতি প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট