1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চোরাইকৃত গরু মাংস ও চামড়াসহ কসাই আটক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বন্দরে চোরাইকৃত গরু মাংস ও চামড়াসহ কসাই আটক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে চোরাইকৃত গরু মাংস ও চামড়াসহ বিল্লাল (৩৮) নামে এক কসাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে বন্দর খানবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কসাই বিল্লাল বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্নপুর এলাকার মৃত জলিল মিয়ার ছেলে। বর্তমানে সে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের কাজীবাড়ী এলাকায় দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ চুরি ঘটনাটি ঘটে। এ ঘটনায় গরু মালিক শাহ আলম মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে বন্দর থানার নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার বাসিন্দা গরু মালিক শাহআলম মিয়া গণমাধ্যমকে জানায়, আমি দীর্ঘ দিন ধরে ছাড়া অবস্থায় গরু লালন পালন করে আসছি। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় গরুটি ছেড়ে দিয়ে আমি প্রয়োজনীয় কাজে যাই। ওই দিন আমার গরু বাড়িতে ফিরে না আসায় আমার স্ত্রী ফোনের মাধ্যমে বিষয়টি আমাকে অবগত করে। পরে শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে স্থানীয় এলাকাবাসী সহায়তায় বন্দর ফাঁড়ী পুলিশ বন্দর খানবাড়িস্থ কসাই বিল্লালের দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত গরু ১৮ কেঁজী মাংস ও চামড়া উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর ফাঁড়ী উপ- পরিদর্শক আরিফ পাঠান জানান, গরু চুরি ঘটনায় কসাই বিল্লালকে আটক করা হয়েছে। সে সাথে তার দোকান থেকে চোরাইকৃত গরু মাংস ও চামড়া উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট