1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বকেয়া বেতনের দাবিতে বন্দরে পারটেক্স পার্টিকেল বোর্ডের শ্রমিক অসন্তোষ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান নারীশক্তির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক হলেন লুবনা রহমান ১ কিলোমিটারে ৩০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ভুল চিকিৎসায় উদ্বেগ আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

বকেয়া বেতনের দাবিতে বন্দরে পারটেক্স পার্টিকেল বোর্ডের শ্রমিক অসন্তোষ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ নারায়নগঞ্জ বন্দরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসুন্তুোষ দেখা দিয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টায় বন্দর উপজেলার হরিপুরস্থ পারটেক্স পার্টিকেল বোর্ডের সামনে উল্লেখিত শ্রমিকরা এ বিক্ষোভ করে। বিক্ষোভের খবর পেয়ে বন্দর থানা ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের জন্য দুপুরে পারটেক্স ষ্টার গ্রুপের ভিসি বরাবর লিখিত ভাবে আবেদন করে।
বিক্ষুদ্ধ শ্রমিকেরা গণমাধ্যমকে জানায়, আমরা দীর্ঘ দিন ধরে হরিপুর পারটেক্স পাটিকেল বোর্ডে সুনামের সাথে চাকুরি করে আসছি। দু:খের বিষয় হচ্ছে গত অক্টোবর ও নভেম্বর এবং চলতি মাস ডিসেম্বর মাসে পারটেক্স পার্টিকেল বোর্ড কর্তৃপক্ষ আমাদের বকেয়া বেতন আটকিয়ে দেয়। গত ২ বছর ধরে আমাদের বেতন বৃদ্ধি করেনি। একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অন্যদিকে বকেয়া বেতন না পাওয়ার কারনে উল্লেখিত কোম্পানি শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
এ ব্যাপারে পারটেক্স পার্টিকেল বোর্ডে শ্রমিক ইসমাইল মিয়া ক্ষোভ প্রকাশ করে আরো জানান, সাধারন শ্রমিকদের দাবি ধাওয়া লিখিত ভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের প্রথম দাবি হলো অনতি বিলম্বে ৩ মাসের বকেয়া বেতন চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে পরিশোধ করতে হবে। ওয়ার্কার ও স্টাফদের প্রতি বছর জানুয়ারিেত বেতন বৃদ্ধি করতে হবে। আগামী ২০২৪ইং সালে জানুয়ারিতে ওয়ার্কার ও স্টাফদের বেতন ৪ হাজার টাকা বৃদ্ধি করতে হবে। ২০১৮/ ২০১৯ সালের মেডিকেল বিল পরিশোধ করতে হবে। প্রতি মাসের ১ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে বেতনাদি পরিশোধ করতে হবে। প্রভিডেন্টফান্ড
এর ১৯% বকেয়া টাকা পরিশোধ করতে হবে। এছাড়াও আমাদের দাবি দেওয়া কারনে যদি কোন ওয়ার্কার ও স্টাফদের চাকরিচ্যুত করা হলে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেওয়া হয়।
এ ব্যাপারে পারটেক্স পার্টিকেল বোর্ডের জি.এম. তোফাজ্জল হোসেনের সাথে আলাপ কালে তিনি জানান,বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। শ্রমিকদের সঙ্গে আলোচলায় বসা হয়েছে। তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। আজকে এক মাসের ৯ জানুয়ারী ও ২০ জানুয়ারী মধ্যে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতিতে শ্রমিকরা সন্তোষ প্রকাশ করে এবং বিক্ষোভ তুলে নেয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট