1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবা ও গাঁজাসহ রনি গ্রেফতার পলাতক ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের জুলাই হত্যাকাণ্ড : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ—শুনানি শেষে নতুন তারিখ নির্ধারণ ‘বাংলামটরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ মনির কাসেমীসহ অর্ধশত আলেম গ্রেফতারে সহযোগিতা করেন মাও. ফেরদৌস! ভিক্টোরিয়া হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৯ মাস ধরে জলাতঙ্ক ভ্যাকসিন সংকট জমিয়তের কেন্দ্রে অনাস্থা: বিতর্কে ফেরদাউস, প্রশ্নবিদ্ধ নেতৃত্ব ব্যর্থ মহানগর বিএনপি ভেঙ্গে অচিরেই আসছে নতুন কমিটি! ফতুল্লায় লাশ গোসলের ঘর উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বিতর্ক ঘিরে ধরেছে যুবদল নেতা রনিকে” ভাগিনা সিফাতের নৌকা মার্কার শ্লোগানের ভিডিও ভাইরাল” সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ-এমপি মান্নান

বন্দরে ইয়াবা ও গাঁজাসহ রনি গ্রেফতার পলাতক ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ২০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ রনি (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো দুই মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে কল্যাণদী এলাকার মাকসুদা বেগমের বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার মৃত চুন্নু মোল্লা মিয়ার ছেলে। পলাতক মাদক ব্যবসায়ী রহিম (২৮)বন্দর শাহী মসজিদ খালপাড়া এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে ও মোজাম্মেল একই এলাকার মৃত দরবেশ মেয়ের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রনিকে শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে বন্দর রেললাইন শাহজালাল মাদ্রাসাস্থ শম্ভু কর্মকারের কামারের দোকানের সামনে থেকে উল্লেখিত মাদকদ্রব্য সহ তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় বন্দর থানা উপরিদর্শক আহাদুজ্জামান বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রনি ও পলাতক আসামী রহিম এবং মোজাম্মেলের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(১২)২৩। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রনি ও পলাতক আসামী রহিম এবং মোজাম্মেল দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় ইয়াবা ও গাঁজা ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট