1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে রোমান হত্যা মামলার আসামী অনিক বাহিনী বেপরোয়া-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বন্দরে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে রোমান হত্যা মামলার আসামী অনিক বাহিনী বেপরোয়া-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে আলোচিত ক্যাপ রোমান হত্যা মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী অনিক বাহিনীগং আবারও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনিক বাহিনী প্রধান সন্ত্রাসী অনিক ক্যাপ রোমান হত্যা মামলায় বর্তমানে জেলে হাজতে থাকলেও তার অনুপস্থিতে তার অনুগতরা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছে, সন্ত্রাসী অনিক বাহিনী অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে ঘারমোড়া, চর-ঘারমোড়াসহ বিভিন্ন এলাকার সাধারন জনগন। সন্ত্রাসী অনিক জেল হাজতে থাকার কারনে তার অপরাধ সম্রাজ্য নিয়ন্ত্রণ করছে তার পিতা মহিদ ও তারেই সন্ত্রাসী ছোট ভাই সিফাত গং। উল্লেখিত সন্ত্রাসীরা এলাকায় চাঁদাবাজি, চোরাই তেলের ব্যবসা, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এর ধারাবাহিকতায় গত শনিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এক ওরশ মোবারক অনুষ্টানে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনিক বাহিনী সন্ত্রাসী হামলা ২ যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো সজিব (২৮) ও রিফাত (২৫)। ওই সময় হামলাকারিরা আহতদের কাছ থেকে নগদ ১১ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে। এ ঘটনায় সন্ত্রাসী হামলায় আহত যুবক সজিবের বড় ভাই ওমর ফারুক বাদী হয়ে রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে অনিক বাহিনী সেকেন্ড ইনকমান্ড সিফাত, মাহাবুব, রহিম বাদশা, জাহাঙ্গীর, মামুন, মিনান ও নাটেরগুড় মহিদের নাম উল্লেখ্য করে আরো, ৮/১০ জনকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। নাম
প্রকাশ না করার শর্তে এলাকাবাসী গনমাধ্যমকে জানিয়েছে, নারায়নগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম নাসিম ওসমানের ছেলে আজমীর ওসমানের নাম ভাঙ্গিয়ে ঘারমোড়া এলাকাসহ এর আশেপাশে এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে সন্ত্রাসী অনিক বাহিনী। উল্লেখিত সন্ত্রাসীরা ঘারমোড়া এলাকায় আজমীর ওসমানের বিশাল ছবি সাটিয়ে অফিস হিসেবে ব্যবহার করে সেখানে টর্চার সেইল গড়ে তোলে দীর্ঘ দিন ধরে অনৈতিক কান্ড চালিয়ে আসছে। উল্লেখিত সন্ত্রাসীদের অবৈধ অস্ত্রের ঝনঝনানি শব্দে প্রতিনিয়ত আতংকিত হচ্ছে সাধারন মানুষ। অভিযোগের বাদী ওমর ফারুক জানায়, সন্ত্রাসী অনিক জেলে বসে অপরাধ কর্মকান্ড পরিচালনা করছে। অনিক বাহিনী কবল থেকে রেহাই পাওয়াসহ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য জেলা পুলিশ সুপার ও বন্দর থানার নবাগত অফিসার ইনর্চাজের জরুরী হস্তক্ষেপ কামনা করেছ সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট