1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাঁদা না পেয়ে দোকান ভেঙ্গে দেওয়ার হুমকি স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বন্দরে চাঁদা না পেয়ে দোকান ভেঙ্গে দেওয়ার হুমকি স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন দোকান ভেঙ্গে ফেলার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দোকান মালিক নজরুল ইসলাম বাদী হয়ে রোববার (১০ ডিসেম্বর) দুপুরে স্থানীয় চাঁদাবাজ শাহীন, আব্দুল কাদের, মাতুল মিয়া ও আতিকের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মিনারবাড়িস্থ মিরকুন্ডি এলাকার মৃত খাদেম আলীর ছেলে নজরুল ইসলামের সাথে একই এলাকার মৃত তাওলাদ হোসেন মিয়ার ছেলে শাহীন একই এলাকার মৃত শামসুল হকের ছেলে আব্দুল কাদির একই এলাকার মাতুল ও আতিকুরদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জমি সংক্রান্ত বিরোধী জের ধরে গত ২৮শে নভেম্বর উল্লেখিত বিবাদীরা প্রকৃত জায়গার মালিক নজরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে দোকান ভাংচুর করে। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল স্থানীয় ভাবে বিচার না পেয়ে গত ৩০ নভেম্বর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে ৩১৫/২০২৩ নং দেওয়ানী মামলা দায়ের করি। এদিকে আদালতের চলমান মামলা উপেক্ষা করে গত শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় স্থানীয় সন্ত্রাসী শাহীন, আব্দুল কাদির, মাতুল মিয়া ও আতিকুরসহ অজ্ঞাত নামা ১০/১২ জন সন্ত্রাসী আবারো নিরিহ নজরুল ইসলামের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় ভুক্তভোগী নজরুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সময় উল্লেখিত চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে আরো একটি দোকান ভেঙ্গে ফেলার হুমকি দেওয়াসহ আদালতের চলমান মামলা অপেক্ষা করে জোরপূর্বক ভাবে বিরোধপূন স্থানে অবৈধ স্থাপনা তৈরি করছে।চাঁদাবাজদের হুমকি ধামকির কারণে নিরিহ নজরুল ইসলাম সহ তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। উল্লেখিত চাঁদাবাজদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী নিরিহ নজরুলসহ তার পরিবার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট