1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল এলাকায় মেসার্স আল মক্কা ব্রিকস্ ফিল্ডে সন্ত্রাসী ও চাঁদাবাজরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।
আল মক্কা ব্রিকস্ ফিল্ডের পরিচালক, মোমেন ইসলাম জানায়, একই এলাকার সন্ত্রাসী ও চাঁদাবাজ বুলবুল গত কয়েকদিন ধরে তাদের ব্যাবসায়িক পার্টনারদের কে নানাভাবে হুমকি ধমকি দিয়ে চাঁদা দাবী করে আসছে। তারা বারবার চাঁদা দিতে অস্বীকার করায় আজ সকালে সন্ত্রাসী ও চাঁদাবাজ বুলবুলের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় ক্যাশ বাক্স থেকে নগদ ২ লাখ টাকা লুটে নেয় ও অফিসের প্রায় ১ লক্ষ টাকার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তাদের প্রতিষ্ঠানের জায়গার মালিক রবিউলকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে এবং প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে আমি ও আমার ব্যাবসায়িক পার্টনাররা চরম নিরাপত্তা হীনতায় ভুগছি তাই আমরা প্রশাসনের কাছে আইনানুগ সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট