1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অপহৃত স্কুল ছাত্রী হালিমা ১৬ দিন পর উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে অপহৃত স্কুল ছাত্রী হালিমা ১৬ দিন পর উদ্ধার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অপহরন ঘটনার দীর্ঘ ১৬ দিন পর স্কুল ছাত্রী হালিমা আক্তার (১৫)কে উদ্ধার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপহরণকারী রাজিবসহ তার সহযোগিরা। শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বন্দর থানার লালখারবাগ এলাকায় অভিযান চালিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহৃত স্কুল ছাত্রী হালিমা আক্তার বন্দর উপজেলার মুসাপুর এলাকার জসিম উদ্দিন মিয়ার মেয়ে। এর আগে গত ১৫ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় বন্দর থানার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় সামনে এই অপহরণের ঘটনা ঘটে। এ ব্যাপারে অপরিচিত স্কুল ছাত্রীর মা মিনু বেগম বাদী হয়ে অপহরণকারী রাজিব ভ**** পিতা আনারুল ও ফারুককে আসামি করে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে এ মামলা দায়ের করেন। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ- পরিদর্শক আল ইসলাম জানায়, বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের জসীমউদ্দীনের মেয়ে হালিমা আক্তার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীতে লেখাপড়া করে আসছে। হালিমা স্কুলে যাওয়া আসার পথে বন্দর উপজেলার পশ্চিম কেওঢালা এলাকার আনারুল মিয়ার ছেলে রাজিব দীর্ঘদিন ধরে উল্লেখিত স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব বিয়ে উতাক্তসহ পথরোধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। গত ১৫ নভেম্বর বেলা সাড়ে ১১টায় রাজিব ও তার পিতা আনারুল ও ফারুক কুড়িপাড়া স্কুলের সামনে থেকে জোর পূর্বক ভাবে সিএনজি যোগে অপহরন করে নিয়ে যায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম থানা পুলিশের হেফাজতে রয়েছে। ###

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট