1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মা ও মেয়ে আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মা ও মেয়ে আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সন্ত্রাসী হামলায় মা ও মেয়ে গুরুতর জখম হয়েছে। আহতরা হলো বন্দর উপজেলার ত্রিবেণীস্থ গাবতলী নতুন মসজিদ সংলগ্ন এলাকার জহিরুল মিয়ার মেয়ে রেহেনা বেগম (৪৭) ও তার মা জাহানারা বেগম (৭২)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে । এ ব্যাপারে আহত রেহেনা বেগম বাদী হয়ে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে প্রতিপক্ষ হামলাকারী রহমান ও জয়নাব বানুকে আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উল্লেখিত এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানাগেছে, বন্দর উপজেলার ত্রিবেণীস্থ গাবতলী নতুন মসজিদ সংলগ্ন এলাকার দিনমজুর জহিরুল মিয়ার বাড়ি উপর দিয়ে একই এলাকার কফিল উদ্দিন মিয়ার সন্ত্রাসী ছেলে রহমান ও তার মা জয়নব বানু বিদ্যুত সংযোগ নেয়। বাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার কারণে জহিরুল ইসলামের বসতবাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পরে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় জহিরুল ইসলামের মেয়ে রেহেনা বেগম ও তার মা জাহানারা বেগম প্রতিপক্ষ রহমানকে বৈদ্যুতিক তার সরানোর কথা বললে ওই সন্ত্রাসী রহমান ও তার মা ক্ষিপ্ত হয়ে উল্লেখিত মা মেয়েকে বেদমভাবে পিটিয়ে নিলাফুলা জখমসহ রেহেনা বেগমকে শ্লীতাহানী করে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট