1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে নিসচা’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ সামাজিক ও জাতীয় আন্দোলন “নিরাপদ সড়ক চাই”এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে ১ ডিসেম্বর (শুক্রবার)সন্ধ্যায় রেলি শেষে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে “নিরাপদ সড়ক চাই”ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সাংবাদিক লিমন হায়দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান মিল্টন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংগঠনের উপদেষ্টা আজম মন্ডল রানা।সংগঠনটির ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষে মরহুম জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাতে এক দোয়া অনুষ্ঠিত হয়।শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট