1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার পলাতক ২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন

বন্দরে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার পলাতক ২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে অনুমোদনহীন ভেজাল ভেষজ ঔষধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও সিরাপ তৈরির মেশিনারি সরমঞ্জাম উদ্ধার করেছে পুলিশ । অভিযান কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অবৈধ কারখানার মালিকসহ তার কর্মচারীরা। ওই সময় পুলিশ অনুমোদনহীন কারখানায় তল্লাশি চালিয়ে ১৫ হাজার ৩ ‘শ ৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের সিরাপ, ২টি বোতলের ক্যাপ লাগানো মেশিন, ৫ কেঁজি গ্যালন ২টি, ম্যাংগো ফ্লেভার মেডিসিন প্লাস্টিক বোতল দুইটি, পায়াযুক্ত স্টিলের তৈরি টাংকি ৩টি, ফাস্ট লেখা বেগুনি রংয়ের লেভেল ২ বান্ডিল, সিডর ফ্রুট ৩ বান্ডিল, ডলফিন হারবাল সিরাপ ১ বান্ডিল, চ্যাম্পিয়ন ম্যাজিক লেখা লেভেল ১ বান্ডিল,জ্যান্থান গাম ফুড গার্ডেন ১২ কেজি ও ১০০ টকার স্ট্যাম্প উদ্ধার করতে সক্ষম হয়। গত বুধবার (২৯ নভেম্বর) রাত সোয়া ৯টায় বন্দর উপজেলার কুশিয়ারা উত্তরপাড়া এলাকার টিনসেড কারখানায় অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ ও অনুমোদনহীন ভেজাল ভেষজ তৈরি সরমঞ্জাম উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানার এসআই মোহাম্মদ ফয়েজ হোসেন বাদী হয়ে অনুমোদন হীন ও ভেজাল ভেষজ ঔষধ প্রস্তুত করার অপরাধে ২ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করেন। যার মামলা নং- ৩৩(১১)২৪। পলাতক আসামীরা হলো, কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বাদুয়াড়া এলাকার আবু তাহের মিয়ার ছেলে নূরে আলম (৩৫) ও বন্দর উপজেলার কুশিয়ার উত্তর পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে রহমাত উল্লাহ (৩৮)। বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, পলাতক আসামি নুর আলম ও রহমত উল্ল্যাহসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন দীর্ঘদিন ধরে বন্দরে কুশিয়ারা এলাকায় অনুমোদনহীন ভেজাল ভেষজ ওষুধ তৈরি করে আসছিল। থানার এসআই মোহাম্মদ ফয়েজ হোসেনসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিরাপ ও সিরাপ তৈরি সরঞ্জাম উদ্ধার করে। ওই সময় পালিয়ে যায় নূর আলম ও রহমত উল্লাহসহ অন্যরা। পলাতক আসামীদের গ্রেপ্তারে জন্য অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট