
বন্দর প্রতিনিধিঃ বন্দরে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুরসহ বিভিন্ন ফলজ গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্খ ভূমিদৎসু বিরুদ্ধে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগি জনি বেগম বাদী হয় সোমবার (২৭ নভেম্বর) রাতে ভূমিদৎসু মতিউর ও তারা মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের শাঁশনেরবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২ বছর পূর্বে শাঁশনেরবাগ এলাকার মৃত নুরু মিয়ার ছেলে রুহুল আমিন মিয়া তার ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি তার স্ত্রী ৪ সন্তানের জননী জনি বেগমকে হেবা দলিলের মাধ্যমে দান করে। রুহুল আমিন ও তার স্ত্রী জনি বেগম নিরিহ হওয়ার কারনে একই এলাকার মৃত সোনা মিয়ার, ২ ছেলে মতিউর রহমান ও তারা মিয়া বোন সামছুন নাহর ছেলে মোসলেমসহ অজ্ঞাত নামা ৪/৫ সন্ত্রাসী উল্লেখিত সম্পত্তী দখল করার জন্য মরিয়া হয়ে উঠে। এর ধারাবাহিকতা সোমবার সকাল ১০ টায় উল্লেখিত ভূমিদৎসুরা নিরিহ জনি বেগমের সম্পত্তী দখলের জন্য তাদের বসত বাড়িতে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা বাড়ি পাশে রোপনকৃত কাঠাল গাছ, আম গাছসহ বিভিন্ন ফলজ গাছ কেটে নিয়ে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় নিরিহ জনি বেগম ভূমিদৎসুদের বাধা প্রদান করলে ওই ভূমিদৎসুরা ক্ষিপ্ত হয়ে জনি বেগমসহ তার পরিবারকে হত্যার হুমকি প্রদান করে। ভূমিদৎসুদের হুমকি দামকি কারনে বর্তমানে জনি বেগমসহ তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। উল্লেখিত ভূমিদৎসুদের কবল থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও বন্দর থানার অফিসার ইনর্চাজের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।