1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার -২-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে ইয়াবা ও হেরোইনসহ গ্রেফতার -২-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা হলো বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকার সিটি মসজিদ গল্লি এলাকার হযরত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম রাসেল (৪২) ও বন্দর উপজেলার কলাগাছিয়া দক্ষিণপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী ইকবাল (৩০)। গ্রেফতারকৃতদের সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২৬ নভেম্বর) বিকেলে বন্দর থানার শাহীমসজিদস্থ আল্লাহর দান বিরিয়ানির হাউজের সামনে ও সোমবার (২৭ নভেম্বর) রাত ২টায় বন্দর থানার দক্ষিন লক্ষনখোলা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াবা ও হেরোইন উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং ২৮(১১)২৩ ও ২৯(১১)২৩। জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল সামাদসহ সঙ্গীয় ফোর্স গত রোববার বন্দর শাহীমসজিদ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ী শফিকুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও বন্দর থানা এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় ফোর্স সোমবার রাত ২টায় বন্দর থানা লক্ষনখোলা সিটি মসজিদ গল্লি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ইকবালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট