1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর অগ্নিদগ্ধ প্রেমিকা আন্নি মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর অগ্নিদগ্ধ প্রেমিকা আন্নি মৃত্যু-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ প্রেমিকের বাড়িতে অগ্নিগ্ধ হওয়া প্রেমিকা রোকেয়া ইসলাম আন্নি দীর্ঘ ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যু বরণ করেছে। গত শুক্রবার (২৪ নভেম্বর) রাতে ১০ টায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত প্রেমিকা রোকেয়া ইসলাম আন্নি বন্দর থানার ২২ নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ইউনুছ মিয়ার বাড়ী ভাড়াটিয়া আলাউদ্দিন মিয়ার মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চর- ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে অগ্নিদগ্ধ প্রেমিকার মা আমেনা বেগম বাদী হয়ে রোববার (১৯ নভেম্বর) দুপুরে পাষান্ড প্রেমিক ইকবাল,তার পিতা গোলাম কিবরিয়া,বড় ভাই কামরুজ্জামান, মিলন, ও সিজারকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮(১১)২৩। অগ্নিদগ্ধ ঘটনার পর থেকে পাষান্ড প্রেমিকসহ অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। প্রসঙ্গতঃ বন্দরের ২২নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ইউনূস মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মিয়ার মেয়ের সঙ্গে কলাগাছিয়া ইউনিয়নের চর ঘারমোড়া গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে ইকবাল হোসেনের সাথে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এর ধারাবাহিকতায় প্রায় সাপ্তহ খানেক পূর্বে উভয়ের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। পরে বিষয়টি আন্নির পরিবারের সদস্যরা মীমাংসার জন্য ইকবালের বাড়িতে গেলে ইকবাল বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে গত ১৬ নভেম্বর বেলা দেড়টায় প্রেমিক ইকবাল আন্নিকে মোবাইল ফোনে প্রথমে নিজে এবং পরে তার উকিল বোনকে দিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। তাতেও আন্নি বিচলিত না হওয়ায় উপায়ন্তর না পেয়ে ইকবাল তার বাড়িতে ডেকে আনে এবং ডেকে এনে তাকে তার জীবন থেকে সরে যাওয়ার জন্য আন্নিকে চাপ সৃষ্টি করে। তাতেও আন্নি ইকবালকে ছাড়তে রাজী না হলে এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক হলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইকবাল আন্নিকে জোরপূবর্ক তার রুমে নিয়ে হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আত্নরক্ষার্থে আন্নি ইকবালকে ধরার চেষ্টা করেও সে দৌড়ে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট