1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
র‌্যাব-১১ কর্তৃক ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

র‌্যাব-১১ কর্তৃক ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ কর্তৃক অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত ০১ টি পিকআপ জব্দ । র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২১ নভেম্বর ২০২৩ইং তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী সাকিনস্থ বিশনন্দী ফেরীঘাট সংলগ্ন যাত্রীছাউনীর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। মোঃ রাজু মিয়া (৩৬), জব্দকৃত পিকআপের ড্রাইভার, পিতা-মোঃ সেলিম মিয়া @ সুলতান মিয়া, মাতা-মোছাঃ লায়লা বেগম, সাং-পাতাকাটা, থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, এ/পি সাং-সিএন্ডবি বস্তি, আয়নালের বাসা, মাজার রোড, থানা-দারুস সালাম, জেলা-ঢাকা এবং ২। মোঃ শুক্কুর আলী (৩৪), জব্দকৃত পিকআপের হেলপার, পিতা-মোঃ আব্দুল জাহাঙ্গীর মিয়া, মাতা-কনা বেগম, সাং-চিনাইর, পোঃ বাসছালা, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, এ/পি সাং-সিপাহীবাগ, বাসা নং-৩৫০/এ, ১৯, ওয়ার্ড-০১, পোঃ-খিলগাঁও, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলা হতে আনায়ন করে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট