1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আলেক চাঁন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আলেক চাঁন গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ ১০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আলেক চাঁন (৪৩)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে ইমন ও সাজ্জাদ নামে আরো দুই মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আলেক চাঁনকে বুধবার (২২ নভেম্বর) দুপুের মাদক মামলায় আদালতে প্রেরণ করেছ পুলিশ। এর আগে বুধবার (২২ নভেম্বর) রাত দেড়টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দাস্থ মাদক সম্রাট সোহেলের ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় বন্দর থানার এস আই সাইফুল ইসলাম পাটুয়ারী বাদী হয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও পলাতক দুই মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে বন্দর থানায় মাদক আইনে এ মামলা রুজু করেন। যার মামলা নং- ২৪(১১)২৩।
থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই সাইফুল পাটোয়ারীসহ সঙ্গীও ফোর্স থানার দড়ি সোনাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযান কালে মাদক ব্যবসায়ী ইমন ও সাজ্জাদ হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই সময় পুলিশ মাদক ব্যবসায়ী আলেক চাঁনকে ১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ফেন্সিডিল ব্যবসায়ী আলেক চাঁন দীর্ঘদিন ধরে দড়ি সোনাকান্দাসহ থানার বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট