1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কিশোরী ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে কিশোরী ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২১১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক হোসিয়ারী শ্রমিককে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় লম্পট প্রেমিক আবু তাহের (১৯)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃত ধর্ষক আবু তাহের বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মামুদনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে সকালে ডাক্তারি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। অপরদিকে গ্রেফতারকৃতকে বুধবার (২১ নভেম্বর) দুপুরে নারী শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে । গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের হাবিব টাওয়ারে অভিযান চালিয়ে উল্লেখিত লম্পট ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ ধর্ষণ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার মা আলেয়া বেগম বাদী হয়ে গত বুধবার (২১ নভেম্বর) রাতে ধর্ষক আবু তাহেরকে আসামি করে বন্দর থানায় এই মামলা দায়ের করেন। যার মামলা নং – ২০(১১)২৩।
মামলার বাদিনী সূত্রে জানা গেছে, মামলার বাদিনীর ১৪ বছরের হোসিয়ারি শ্রমিক মেয়ে দীর্ঘদিন ধরে শহরের হাবিব টাওয়ারের সপ্তম তলায় জান্নাত হোসিয়ারিতে কাজ করে আসছিল। উল্লেখিত টাওয়ারে কাজ করার সুবাদে বন্দর থানার মাহমুদনগর এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে আবু তাহের সাথে উল্লেখিত কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে । একই থানার বন্দর রুপালী আবাসিক ১নং গলি এলাকায় বসবাসরত ১৪ বছরের কিশোরি এক সাথে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর বেলা ১১ টায় প্রেমিক আবু তাহের তার প্রেমিকা হোসিয়ারি নারী শ্রমিককে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে এনে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট