1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ীরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের পূর্ব কেওঢালা এলাকার মৃত ইমান উদ্দিন মিয়ার ছেলে সজিব খান (৩৩) ও চিড়াই পাড়া এলাকার মৃত ইউসুফ মিয়ার ছেলে মামুন (৩২)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছি পুলিশ। এর আগে গত সোমবার (২০ নভেম্বর) দুপুর সোয়া দুইটায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালাস্থ অভিলাষ সিনেমা হলের সামনে থেকে ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় কামতার তদন্ত কেন্দ্রের এসআই আলী ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং ১৯ (১১)২৩। থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মদনপুর, কেওঢালাসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট