1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বারপাড়া গরু খামারে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাত গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে বারপাড়া গরু খামারে ডাকাতির প্রস্তুতি কালে ২ ডাকাত গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ গরু খামারে ডাকাতি প্রস্তুতি কালে পারভেজ (২২) ও মিলন (৩০) নামে ২ ডাকাতকে গ্রেফতার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। ওই সময় ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ঘটনাস্থল থেকে ১টি ধারালো দা ও ১টি তালা কাটার যন্ত্র উদ্ধার করতে সক্ষম। গ্রেফতারকৃত ডাকাতরা হলো বন্দর উপজেলার পিচ কামতাল এলাকার রব মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য পারভেজ (২২) ও একই এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে মিলন (৩০)। গ্রেফতারকৃত ২ ডাকাতকে রোববার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ১৭(১১)২৩ নং ডাকাতি মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৪টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়াস্থ জনৈক হাজী আলী হোসেন মিয়ার গরু খামারে এ ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলী ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত ২ ডাকাতসহ ৯ ডাকাতের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করে। যার মামলা নং- ১৭(১১)২৩ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০। মামলার তথ্য সূত্রে জানাগেছে, কামতাল তদন্ত কেন্দ্র পুলিশের এসআই আলী ইসলামসহ সঙ্গীয় ফোর্স কামতাল তদন্ত কেন্দ্রের জিডিনং- ৩৯৫ মূলে গত শনিবার রাতে লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ১০/১২ জনের একটি ডাকাত দল ডাকাতি করার জন্য দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মুছাপুর ইউনিয়নের বারপাড়াস্থ জনৈক হাজী আলী হোসেন মিয়ার গরু খামারে সামনে অবস্থান করছে। পরে উল্লেখিত পুলিশ বিষয়টি উদ্ভর্দন কতর্ৃপক্ষকে অবহিত করে ঘটনার সত্যতা যাচাই করার জন্য উল্লেখিত স্থানে পৌছানোর মাত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময় পারভেজ ও মিলন নামে ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি ধারালো দা ও ১টি কাটার উদ্ধার করতে সক্ষম হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বন্দর বারপাড়া এলাকার অহেদ মিয়ার ছেলে দিদার (২৫) একই এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে তিলক (২৫) কামতাল এলাকার মিলন মিয়ার ছেলে মাইনুল (৩৫) নন্দীবাড়ী এলাকার মানিক মিয়ার ছেলে অপু (২৫) মনার বাড়ী এলাকার বাবু (২০) যুগীপাড়া এলাকার দিলা মিয়ার ছেলে বিল্লাল (২৫) ও পিচ কামতাল এলাকার নূরুল ইসলামের ছেলে মিলন (২৪) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট