1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বরিশালের চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ

বরিশালের চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি বন্দরে গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বরিশাল আদালতের পৃথক ২টি চেক ডিজনার মামলার দেড় বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী জুম্মত আলী (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে রোববার (১৯ নভেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত সাঁজাপ্রাপ্ত আসামী জুম্মত আলী বন্দর উপজেলার পদুঘর এলাকার মৃত নূর আলী মিয়ার ছেলে। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) রাতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স শািনবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর ইউনিয়নের পদুঘর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালায়। অভিযান কালে পুলিশ বরিশাল আদালতের পৃথক ১২১/২০ ও ১২২/২০ নং সিআর মামলার দেড় বছরের সশ্রম কারাদন্ড ও অনাদায়ে ২৫ লাখ টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী জুম্মত আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট