1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জন আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি: বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসি হামলায় একই পরিবারের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো রুবেল (৩২) ছোট ভাই নবীর হোসেন (২৫) ও মা নাসিমা বেগম (৫৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত রুবেল মিয়া বাদী হয়ে রোববার (২০ নভেম্বর) বিকেলে মহিলাসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় বন্দর থানার বালিগাও এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা গেছে, দিনমজুর রুবেল মিয়ার পৈত্রিক সূত্রে পাওয়া ১৫ শতাংশ নাল জমি দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছে। গত শনিবার সকাল ১১টায় বন্দর বালিগাও এলাকার আলী মিয়ার ছেলে সোহাগ ও একই এলাকার সালেহ আহাম্মদ মিয়ার ছেলে পিয়েল একই এলাকার ফয়েজ আহাম্মেদের ছেলে সিয়াম, মৃত কদম আলী মিয়ার ছেলে রিপন একই এলাকার মৃত কদম আলী মিয়ার ছেলে সালেহ আহাম্মদ ও আলী মিয়া এবং ফয়েজ আহাম্মেদের স্ত্রী মাসুদা বেগমসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী আমাদের জমিতে অনাধিকার ভাবে প্রবেশ করে আমাদের জমির সাইবোর্ড তুলে ফেলে। এ ঘটনায় আমি ও আমার ছোট ভাই নবীর হোসেন এর প্রতিবাদ করলে ওই সময় বিবাদী ক্ষিপ্ত হয়ে আমাদের অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে ও আমার ছোট ভাইকে বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। আমাদের চিৎকারের শব্দ পেয়েঢ আমার মা আদাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় সিয়াম ও মাসুদা বেগম আমার মাকে বেদম ভাবে পিটিয়ে জহামা কাপড় টেনে শ্লীতকাহানী করে ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট