1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঘোড়াঘাটে ৬০০ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

ঘোড়াঘাটে ৬০০ পিচ নেশাজাতীয় ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ৬০০ পিচ নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ জহুরুল ইসলাম(৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। সোমবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় হিলি-ঘোড়াঘাট পাকা রাস্তায় খুদখোর ব্রীজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহুরুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি থানার আটাপাড়া গ্রামের দুলাল হকের ছেলে।
পুলিশ জানায়,ভারতের সীমান্তবর্তী হিলি এলাকা থেকে যাত্রীবেশে ভ্যান যোগে নিষিদ্ধ ইনজেকশন বহন করে নিয়ে আসছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে হিলি-ঘোড়াঘাট পাকা রাস্তায় খুদখুর ব্রীজের উপর থেকে উপ-পরিদর্শক অসীম কুমার মোদক ও মোজাফফর রহমান সহ পুলিশের একটি দল নিষিদ্ধ নেশা জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পৃথক দুটি ছোট ব্যাগ থেকে ৬০০ পিস ইনজেকশন জব্দ করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে আশপাশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করে আসছিল। তাকে মঙ্গলবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট