1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্টের শ্রমিক শাওন আহত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্টের শ্রমিক শাওন আহত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২১৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক শাওন (২২) জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় আহত শ্রমিক বাদী হয়ে গত বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বখাটে সিরাজলসহ আরো অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ প্রেমতলা তিন রাস্তারমোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত শ্রমিক শাওন উল্লেখিত এলাকার শহিদুল ইসলামের ছেলে। অভিযোগ সূত্রে জানাগেছে, শাওন দীর্ঘ দিন ধরে শাহ সিমেন্ট ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করে আসছে। এ সুবাদে শাওন তার সহকর্মীদের সাথে কোন বিষয়ে কথা বললে বখাটে সিরাজল বিনা কারনে শাওনকে অকথ্য ভাষায় গালাগালি করে থাকে। শাওন যাদের সাথে কথা বলে এবং কাজ করে বখাটে সিরাজলের তাদের বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়। শাওনের কাজের প্রয়োজনে তার সহকর্মীদের সাথে কথা বললে ওই সময় বদমেজাজী সিরাজল শাওনকে মারধর করে আসছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাড়ি সামনে শাওন কাজের প্রয়োজনে তার সহকর্মীদের সাথে কথা বলার সময় বখাটে ও বদমেজাজী সিরাজুলসহ অজ্ঞাত নামা ২/৩জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে শাওনের উপর অতর্কিত হামলায় চালায়। ওই সময় হামলাকারি বখাটে সিরাজল মিয়া শাওনকে এলাপাথারী ভাবে মারপিট করে নিলাফুল জখমসহ চায়ের কেটরী দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট