1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চোরাই তেল ও ট্রলারসহ অপরাধ জগৎতের গডফাদার ডালিম গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে চোরাই তেল ও ট্রলারসহ অপরাধ জগৎতের গডফাদার ডালিম গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪১৪ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে চোরাই তেল ব্যবসায়ী ও অপরাধ জগৎতের গডফাদার ডালিমকে(৩৭)কে গ্রেফতার করেছে সদর নৌ-থানা পুলিশ।  ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অজ্ঞাত নামা ২/৩ জন। নৌ পুলিশ গ্রেফতারকৃত কাছ থেকে চোরাই তেল বিক্রির নগদ ৫১ হাজার ৫শ’ টাকা, ৩শ’ লিটার ফার্নিস অয়েল ও ৩ টি ইঞ্জিন চালিত ট্রলার এবং অতিরিক্ত ৬ টি ইঞ্জিন উদ্ধার করে।  গ্রেফতারকৃতকে ১৫ নভেম্বর ( বুধবার) দুপুরে উক্ত মামলা আদালতে প্রেরন করা হয়েছে।  গ্রেফতারকৃত চোরাই তেল ব্যবসায়ী ডালিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরধলেশ্বরী এলাকার মৃত শফিউল্লাহ মিয়ার ছেলে। এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বন্দর থানার মদনগঞ্জ লঞ্চঘাটের দক্ষিণপাশের শীতলক্ষা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চোরাই তেল উদ্ধারের ঘটনায়   সদর নৌ থানা পুলিশের উপ- পরিদর্শক শাহরিয়ার গাফফার বাদী হয়ে ধৃত চোরাই তেল ব্যবসায়ী ডালিমসহ অঞ্জাতনামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা মামলা রুজু করেন। যার মামলা নং ১৩(১১)২৩ রুজু করেন। ধারা ৪১১,৪১৩/ ৩৪ পেনেল কোড ১৮৬০। 
এলাকাবাসী জানায়, গ্রেফতারকৃত তেল চোর ডালিমসহ তার সাঙ্গপাঙ্গরা দীর্ঘ দিন ধরে  বন্দরের তিন নদীর মোহনা অবাধে তেল চুরি আসছে। তেল চুরি ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় প্রতিনিয়ত মারামারি এমনকি রক্তক্ষয়ী সংঘর্ষের মত ঘটনা ঘটছে অহরহ।   এতকিছুর পরও থামেনি তেল চোরদের অপকর্ম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট