1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

নারায়ণগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির ব্যবস্থাপনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) শহরের নাগবাড়ি, চাষাড়া শহীদ মিনার, দেওভোগ রাসেল পার্কে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। মোট ৫৩৫ ডায়াবেটিস রোগ পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২০ জন ডায়াবেটিস রোগী সনাক্ত হয়। পরে দুপুরে নাগবাড়ি প্রধান কার্যালয়ে ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। সভার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি কাশেম জামাল।
বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয়ে বক্তব্য রাখেন ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডাঃ এ.কে. শফিউদ্দিন আহমেদ নিউট্রিশনিস্ট শায়লা পারভীন। পরিশেষে ধন্যবান বক্তব্য রাখেন প্রোগ্রাম অর্থানাজির উপ-পরিষদের আহবায়ক মোঃ সাজেদু শাকিল। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নাভাসের নির্বাহী সদস্য, সদস্য, হাসপাতালের ডাক্তার, কর্মচারী ও রোগী সাধারণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট