1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে চাউল ব্যবসায়ীর পাওনা টাকা আদায় করতে অপহরণ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে চাউল ব্যবসায়ীর পাওনা টাকা আদায় করতে অপহরণ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ব্যবসায়ী পাওনা টাকা না পেয়ে পাওনাদার কতৃক দেনাদার অপহরনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অপহৃত দেনাদারের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে সোমবার (১৩ নভেম্বর) দুপুরে পাওনাদার আকাশকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এর আগে সোমবার বেলা ১১টায় বন্দর কলাবাগ এলাকা থেকে ওই অপহরনের ঘটনাটি ঘটে। অভিযোগের বাদিনী সূত্রে জানাগেছে, বন্দর কলাবাগ এলাকার ফাতেমা বেগমের স্বামী মেহেদী হাসান দীর্ঘ দিন ধরে কলাগাছিয়া এলাকার মনির মনা মিয়ার ছেলে আকাশের সাথে চাউলের ব্যবসা করে আসছে। চাউলের ব্যবসা করার সুবাদে আকাশ অভিযোগের বাদিনী স্বামী মেহেদী হাসানের নিকট ১ লাখ পাওনা থাকে। পাওনাদার টাকা পরিশোধ করার জন্য বাদিনী স্বামীকে চাপসৃষ্টি করে আসছে। এর ধারাবাহিকতায় সোমবার বেলা ১১টায় পাওনাদার আকাশ দেনাদার মেহেদী হাসানের বাড়িতে এসে মিথ্যা কথা বলে বাসা থেকে বের করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ওই দিন বেলা ১২টায় দেনাদার মেহেদী হাসান তার স্ত্রী ফাতেমা বেগমকে ফোন দিয়ে জানায় তাকে অজ্ঞাত স্থানে নিয়ে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে। এ ঘটনায় দেনাদারের স্ত্রী পাওনাদার আকাশের পিতার নিকট আকুতি মিনতি করলে ওই সময় পাওনাদারের পিতা অকথ্য ভাষা গালাগালি করে বিভিন্ন প্রকার ভয়ভিতি দেখিয়ে বের করে দেয়। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ দেনাদারকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট