1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

যুবনেতা আজমেরী ওসমানের নির্দেশে কর্মী-সমর্থকদের শোভা যাত্রা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বিএন‌পির ডাকা চতূর্থবারের অব‌রোধ কর্মসূচী‌তে যুব‌নেতা আজ‌মেরী ওসমা‌নের ‌নি‌র্দেশে ‌বিশাল গা‌ড়ি বহ‌রে শা‌ন্তি শোভা যাত্রা বের ক‌রেছেন তার কর্মী-সমর্থক‌রা। রবিবার (১২ নভেম্বর) সকালে শহরের আল্লামা ইকবাল রোড এলাকা থেকে এ শোভা যাত্রাটি বের করা হয়। যা চাষাঢ়া, আদমজী-চিটাংগ রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, লিংকরোডসহ নগরীর প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে শেষ হয়।
এতে দেখা গেছে শত শত মোটর সাইকেল এবং অর্ধশত প্রাইভেটকার, মাইক্রো, হায়েস গাড়িতে করে কর্মীরা অবরোধ বিরোধী স্লোগান দেয়। তাদের সকলের কাছে থাকা সাদা পতাকা উড়াতে দেখা যায়। এছাড়াও শোভা যাত্রা শেষে বিএনপি-জামাতের নৈরাজ্যকে প্রতিহত করতে বিভিন্ন পাড়া-মহল্লায় তাদের অবস্থান নেয়ার নির্দেশ দিযেছেন যুবনেতা আজমেরী ওসমান, এমনটাই জানান।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন রেজাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট