1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টা মামলায় লম্পট আলী আজগর গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বন্দরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টা মামলায় লম্পট আলী আজগর গ্রেফতার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে প্রবাসী স্ত্রীকে ধর্ষনের ব্যার্থ চেষ্টার ঘটনায় লম্পট মামাত ভাই আলী আজগর (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লম্পট আলী আজগর বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পিচ কামতাল এলাকার আলী নূর মিয়ার ছেলে। ধৃতকে শনিবার (১১ নভেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত শুক্রবার (১০ নভেম্বর) রাতে বন্দর উপজেলার পিচ কামতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টায় উল্লেখিত এলাকায় ওই ধর্ষনের ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী প্রবাসী স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে শনিবার (১১ নভেম্বর) সকালে বাদী হয়ে লম্পট মামাত ভাইকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৯(১১)২৩।
ভূক্তভোগী প্রবাসী স্ত্রী গনমাধ্যমকে জানিয়েছে, তার স্বামী দুলাল মিয়া দীর্ঘ দিন ধরে সৌদিআরবে প্রবাসে জীবন যাপন করে আসছে। স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে মামাত ভাই আলী আজগর আমার উপরে কুনজর পরে। প্রায় সময় লম্পট আলী আজগর আমাকে কুপ্রস্তবসহ উতাক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার সময় লম্পট আলী আজগর আমার বসত ঘরে টোকা দেয়। পরে আমি দরজা খুলে খুললে ওই সময় লম্পট আলী আজগর আমার ঘরে অনাধিকার ভাবে প্রবেশ করে আমাকে আবারও কুপ্রস্তব দেয়। আমি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই সময় লম্পট আলী আজগর জোর পূর্বক ভাবে আমাকে ধর্ষনের চেষ্টা চালায়। আমার ডাক চিৎকারের আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় ধর্ষনের চেষ্টাকারি আলী আজগর কৌশলে পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট