1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার একটি পুকুর থেকে বিকাশ এজেন্টের লাশ উদ্বার-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

ফতুল্লার একটি পুকুর থেকে বিকাশ এজেন্টের লাশ উদ্বার-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লায় একটি পুকুর থেকে আতিকুল ইসলাম নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় আলীগঞ্জ অলি হাজীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার ইকবাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও বশির হাওলাদারের ছেলে।
নিহতের বাবা বশির হাওলাদার জানান, গত বৃহস্পতিবার রাতে সম্রাট নামে আরেক বিকাশ এজেন্টের ব্যবসায়ীর কাছ থেকে পাওনা ৫০ হাজার টাকা দেয়ার জন্য আতিকুলকে ডেকে নেয়। এরপর থেকে সে নিখোঁজ থাকে। একাধিকবার ফোন করার পর একবার ফোন রিসিভ করে বলেন আমি মাহফিলে। ধারনা করা হচ্ছে, ঘাতকরা তাকে জিম্মি করে টাকা লুটে নেয়ার জন্যই তাকে দিয়ে মাহফিলে কথা মিথ্যা বলিয়েছে এবং টাকা লুটে নিয়ে গলায় ও পেটে ছুরিকাঘাত করে হত্যার পর ডোবায় ফেলে দেয়।হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আজম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট