1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মুরাদপুরে লাশ দাফনের জন্য ২ হাজার টাকা উৎকোচের দাবি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

বন্দরে মুরাদপুরে লাশ দাফনের জন্য ২ হাজার টাকা উৎকোচের দাবি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে ভাড়াটিয়া এক ব্যাক্তির লাশ দাফনের জন্য ২ হাজার টাকা উৎকোচ দাবি করার অভিযোগ পাওয়া গেছে মরাদপুর কবরস্থান কমিটি সদস্য হাজী মোতালেব মিয়ার বিরুদ্ধে। লাশ দাফনে টাকা নেওয়ার ঘটনায় বিপাকে পড়েছে বাড়িওয়ালাসহ ভূক্তভোগীরা। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত বুধবার (৮ নভেম্বর) দুপুরে বন্দরের দেওয়ানবাগ এলাকার সার্ভেয়ার জাকির হোসেনের বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেন (৭০) মারা যান। বৃদ্ধের মরদেহ দাফনের জন্য নাসিক ২৭ নং ওয়ার্ডে মুরাদপুর-দেওয়ানবাগ এলাকার যৌথ কবরস্থানে নিয়ে আসলে কবরস্থান কমিটির সদস্য মোতালেব হাজী লাশ দাফনের জন্য ২ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষের দরকাষাকাষির এক পর্যায়ে দেড় হাজার টাকা হাতিয়ে নিয়ে লাশ দাফন করতে দেয়া হয়। এ ঘটনা নিয়ে উল্লেখিত এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ব্যপারে সার্ভেয়ার জাকির হোসেন বলেন, আমার বাড়ির ভাড়াটিয়া বৃদ্ধ আবুল হোসেন বার্ধক্য জনিত কারনে মারা যান। মুরাদপুর কবরস্থানে লাশ দাফন করতে গেলে কবরস্থান কমিটি সদস্য ২ হাজার টাকা দাবি করেন। পরে অনেক কাকতি মনিতি পর দেড় হাজার টাকা দিয়ে লাশ দাফন করি। মৃত ব্যক্তি এতই দরিদ্র তার দাফন কাফনের জন্য মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয়েছে। আর সেই টাকা থেকে কবরস্থান কমিটি উল্লেখিত সদস্যকে টাকা দিতে হয়েছে। বৃহস্পতিবার সকালে কবরস্থান কমিটির সভাপতি ফোন করে টাকা ফেরত নেয়ার জন্য বলেছেন। আমি এখনো যাইনি। এ ব্যপারে দেওয়ানবাগ এলাকার মেম্বার ও আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন বলেন, কবরস্থানের উন্নয়নের নামে ভাড়াটিয়ার লাশ দাফনের জন্য ২ হাজার টাকা দাবি করেছে। আমরা কথা বলে দেড় হাজার টাকা দিয়ে লাশ দাফনের ব্যবস্থা করেছি। এ ব্যপারে করবস্থান কমিটির সভাপতি শেখ আলমগীর বলেন, লাশ দফনের জন্য কোন টাকা লাগে না। আমরা এ ধরনের কোন নিয়ম করিনি। করব দেয়ার সময় টাকা দাবি ফেরাউনের কাজ। যিনি টাকা নিয়েছেন সে ভুল করেছে। আমি টাকা ফেরত দিতে বলে দিয়েছি। এই ব্যপারে টাকা গ্রহনকারি হাজী মোতালেব বলেন, আমরা নিজেরা একটা নিয়ম করেছিলাম লাশ দাফনের জন্য ভাড়াটিয়া হলে ২ হাজার আর স্থানীয় হলে ১ হাজার টাকা কবরস্থান উন্নয়নের জন্য দিতে হবে। তবে বিষয়টি সঠিক নয় এ কাজটা আমার ভুল হয়েছে টাকা ফেরত দেয়ার জন্য সভাপতিকে বলেছি। এমন ভুল আর হবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট